রংপুরে করোনা আইসোলেশন হাসপাতালে নারীসহ তিনজনের মৃত্যু

রংপুর প্রতিনিধি
২৫ জুন ২০২০, ২৩:৫৮আপডেট : ২৬ জুন ২০২০, ০০:০০

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

রংপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এরা হলেন নগরীর মাহিগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেন (৬৫), আলমনগর এলাকার জামিলা বেগম (৪৫) এবং কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামের খালেদ হাবিব মুকুল

এদের মধ্যে জামিলা খাতুন ৯ জুন থেকে অন্য দুজন ২২ জুন থেকে করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নুরন্নবী জানান, যে তিনজন মারা গেছেন তারা সকলেই করোনা ছাড়াও ডায়াবেটিস, অ্যাজমা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এ নিয়ে করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জন মারা গেলেন।

জেলায় আক্রান্ত আরও 

এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের ৩  সদস্যসহ ৭ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন বলে প্রতিবেদন দেওয়া হয়েছে রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে।  এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৩৫ জনে।

রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানিয়েছেন, আক্রান্তদের সকলকেই আইসোলেশনে রাখা হয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের  বাড়ি লকডাউন করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি