‘আপত্তিকর’ পোস্ট দেওয়ায় গ্রেফতার প্রভাষক এবার বরখাস্ত

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ জুন ২০২০, ০০:০৫আপডেট : ২৬ জুন ২০২০, ০০:২১

সাতক্ষীরা প্রভাষক ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মনিরুজ্জামান মনির ওরফে মন্ময় মনিরকে সাময়িক বরখাস্ত করেছে সাতক্ষীরার সীমান্ত আদর্শ কলেজ। তিনি ওই কলেজের প্রভাষক হিসেবে কর্মরত। বৃহস্পতিবার (২৫ জুন) সীমান্ত আদর্শ কলেজের প্যাডে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আজিজুর রহমান স্বাক্ষরিত (স্মারক নং- সীআক/১৯৯৩/২০২০,২৫ জুন ২০২০) এক চিঠিতে প্রভাষক মন্ময় মনিরের সাময়িককে বরখাস্ত করা হয়।

কলেজের অধ্যক্ষ জানান, কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী কলেজের সমাজকর্ম বিষয়ক প্রভাষক মনিরুজ্জামানকে (মন্ময় মনির) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত সংক্রান্ত চিঠি তার স্ত্রীর নিকট পাঠালে তার স্ত্রী নাজনীন নাহার সেটা গ্রহণ করেন।

মন্ময় মনিরের প্রকৃত নাম মনিরুজ্জামান। তিনি কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামের মৃত আয়েজ উদ্দীন সরদারের ছেলে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেন প্রভাষক মন্ময় মনির। তার পোস্টকে ‘আপত্তিকর’ আখ্যায়িত করে সংক্ষুব্ধ কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাগর হোসেন গত ১৪ জুন তথ্যপ্রযুক্তি আইনে মামলা (নং-১০) দায়ের করেন। পরবর্তীতে গত বুধবার পুলিশ মনিরুজ্জামানকে পৌরসভার মুরারিকাটি গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে সাতক্ষীরার আদালতে পাঠান।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম