টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ চার রোহিঙ্গা সদস্য নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ জুন ২০২০, ১৮:২০আপডেট : ২৬ জুন ২০২০, ১৯:০০

 কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ডাকাত আবদুল হাকিমের ভাইসহ চার ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দুপুরে টেকনাফের হোয়াইক্যংয়ে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বশির আহমদ, মো. হামিদ, মো. রফিক ও রইঙ্গা। তারা সবাই টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

পুলিশের দাবি, ‘নিহতরা শীর্ষ ডাকাত আবদুল হাকিমের সহযোগী ছিলেন। ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র ও ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। নিহতদের বিরুদ্ধে থানায় ধর্ষণ, ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তারা রোহিঙ্গা ক্যাম্পের ত্রাস ছিল।’

শুক্রবার বিকালে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন। তিনি বলেন, ‘শুক্রবার দুপুরে শীর্ষ ডাকাত আবদুল হাকিমের সন্ধানের খবর পেয়ে পুলিশের একটি দল ওই পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত দল উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পুলিশ সদস্যরা আহত হন।’

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন আরও বলেন, ‘পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পাহাড়ি এলাকার আরও ভেতরে চলে যায়। পরে ওই এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের চার জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে শীর্ষ ডাকাত আবদুল হাকিম পালিয়ে গেলেও অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

ডাকাত হাকিমকে ধরতে এখনও অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আইন প্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ জুন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৪৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে ২৬ জন সক্রিয় ডাকাত ছিল। বাকিরা মাদক কারবারি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের