স্পেনে ফুটবল খেলায় আগত দর্শকদের ভিড়ে উঠে গেলো গাড়ি, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৫, ০৯:৫২আপডেট : ১৬ মে ২০২৫, ১০:২৩

স্পেনে এক ফুটবল স্টেডিয়ামের বাইরে ভিড়ের ওপর গাড়ি উঠে যাওয়ায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) আরসিডি এসপ্যানিয়ল এবং এফসি বার্সেলোনার খেলায় আগত দর্শকরা দুর্ঘটনার শিকার হন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, আরসিডি এসপ্যানিয়ল ফুটবল স্টেডিয়ামের বাইরে খেলা শুরুর আগে অপেক্ষা করছিলেন দর্শকরা। সে সময় অকস্মাৎ গাড়িটি একাধিক ব্যক্তিকে চাপা দেয়।

ঝুঁকিপূর্ণ গাড়িচালনা এবং আহত করার দায়ে ওই চালককে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ আরও বলেছে, স্টেডিয়ামের বাইরের দুর্ঘটনার প্রভাবে ভেতরের দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি।

কাতালান প্রেসিডেন্ট সালভাদর ইল্লা বলেছেন, আহতদের কেউই মারাত্মক কোনও জখমের শিকার হননি। পুরো ঘটনাটিতে এখন পর্যন্ত ইচ্ছাকৃত হামলার কোনও লক্ষণ খুঁজে পায়নি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

/এসকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান