শ্রীনগর বাজারে আগুন, পুড়েছে অর্ধশতাধিক দোকান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২৫, ০৯:৪১আপডেট : ১৬ মে ২০২৫, ০৯:৪১

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অর্ধশতাধিক দোকান। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশের কাপড়ের ও মুরগির দোকানের তিনটি গলিতে।

এতে বাজারের কাপড়, মুদি দোকান ও মুরগির কমপক্ষে ৫০টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। তবে এই আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিসমিল্লাহ ক্লোথ স্টোর নামে পুড়ে যাওয়া একটি দোকানের মালিক আবু নাসের বলেন, ‘ঈদকে সামনে রেখে গতকাল রাতেই ঢাকা থেকে মালামাল এনেছি প্রায় ৫ লাখ টাকার। রাত ১২টার দিকে মালামাল দোকানে রেখে বাড়িতে গেলে খবর পাই বাজারে আগুন লেগেছে। তারপর বাজারে এসে দেখি আমার দোকান পুরো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার দোকানের প্রায় ২০ লাখ টাকার শাড়ি, কাপড়, লুঙ্গি, বিছানার চাদর পুড়ে গেছে।’

মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট শুরুতে আগুন নির্বাপণে কাজ শুরু করে। পরে আশেপাশের উপজেলা থেকে আরও চারটি ইউনিট এসে কাজে যোগ দেয়। ছয়টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই আগুনে পুড়ে ছাই হয় কমপক্ষে ৫০টি দোকান।

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বলে জানিয়েছেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ ৩ নবজাতক
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল