সাতক্ষীরায় করোনায় প্রথম মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ জুন ২০২০, ০২:০০আপডেট : ২৭ জুন ২০২০, ১২:১৯

করোনাভাইরাস সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক বৃদ্ধের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্য দিয়ে এতদিন করোনায় মৃত্যুহীন থাকা সাতক্ষীরা জেলাতেও মারা যাওয়ার ঘটনা ঘটলো। শুক্রবার (২৬ জুন) ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, মৃত ব্যক্তির নাম অনিল বিশ্বাস (৭০)। তার বাড়ি দেবহাটার রত্নেশ্বরপুর এলাকায়। গত ২২ জুন বিকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওইদিন রাতে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ২৩ জুন বেলা ১১টার দিকে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার মরদেহের সৎকার এবং নমুনা সংগ্রহ করা হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাক্তার জয়ন্ত সরকার জানান, জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও হঠাৎ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্টে ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম