করোনা সংকটে অর্থনীতির চাকাকে সচল রাখা প্রয়োজন: পলক

নাটোর প্রতিনিধি
২৮ জুন ২০২০, ১৯:৫৭আপডেট : ২৮ জুন ২০২০, ২০:০৭

গ্রামপুলিশদের সাইকেল দেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘করোনা সংকটে পুরো বিশ্ব এখন স্থবির। এ অবস্থায় অর্থনীতির চাকাকে সচল রাখা প্রয়োজন। তাই অর্থনৈতিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ জরুরি।’ রবিবার (২৮ জুন) দুপুরে সিংড়া কোর্টমাঠে গ্রামপুলিশদের সাইকেল, প্রতিবন্ধীদের হুইলচেয়ার এবং দুস্থ প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


এ সময় করোনার গ্রামপুলিশদের অবদানের কথা উল্লেখ করে পলক বলেন, ‘এই সংকটকালে তৃণমৃল পর্যায়ে গ্রামপুলিশদের ভূমিকা রয়েছে। বর্তমান সরকার তাদের কষ্টের কথা ভেবে তাদের বেতন প্রায় দ্বিগুণ করেছে।’

প্রতিমন্ত্রী গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণির কর্মচারী ঘোষণার দাবির বিষয়ে তাদের আশ্বস্ত করে বলেন, ‘চতুর্থ শ্রেণির মর্যাদার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নের ১০২ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল, এডিবির অর্থায়নে ২০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ৩৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন প্রদান করেন পলক।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম