স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য লুৎফর রহমানের মৃত্যু

যশোর প্রতিনিধি
২৯ জুন ২০২০, ২১:১১আপডেট : ২৯ জুন ২০২০, ২১:২৩

মো. লুৎফর রহমান সাবেক জাতীয় ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মো. লুৎফর রহমান (৬৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে যশোর শহরের লোন অফিসপাড়ার নিজ বাসভবনে মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত কারণে প্যারালাইসড হয়ে অসুস্থ ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

বিকেএসপির সাবেক প্রধান কোচ ও জাতীয় দলের ফুটবলার কাওসার আলী জানান, ২০১৮ সালের ডিসেম্বরের শেষ দিকে ব্রেইন স্ট্রোক করার পর থেকে নিজ বাড়িতেই ছিলেন লুৎফর রহমান। তার ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না। বিষয়টি জানার পর ২০১৯ সালের ১৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসা এবং অন্যান্য সহযোগিতা বাবদ ৩০ লাখ টাকা প্রদান করেছিলেন। এরপর থেকে নিজ বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিল। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

কাওসার আলী আরও জানান, মুক্তিযোদ্ধা এ ফুটবলারের মৃত্যুর খবর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের পর তাকে সমাহিত করা হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার জানান, স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মো. লুৎফর রহমানকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে ব্যবস্থা নিতে উপজেলা ভূমি কর্মকর্তা ও কোতয়ালি থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি: সংসদে নুরুল ইসলাম বুলবুল
৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি: সংসদে নুরুল ইসলাম বুলবুল
টাইম স্কয়ারে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত
টাইম স্কয়ারে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত
মুখের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন
মুখের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন
পোশাক উৎপাদন অর্ধেকে নেমেছে, রাষ্ট্রপতিকে জানালেন বিজিএমইএ’র নেতারা
পোশাক উৎপাদন অর্ধেকে নেমেছে, রাষ্ট্রপতিকে জানালেন বিজিএমইএ’র নেতারা
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা