সিরাজগঞ্জে জেলা ছাত্রলীগের দু’সাংগঠনিক সম্পাদককে সাময়িক বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২০, ০৪:০৬আপডেট : ৩০ জুন ২০২০, ০৪:১০

বহিষ্কার হওয়া সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদক

দলীয় কোন্দলের জের ধরে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়কে কুপিয়ে মারাত্মক জখম করায় একই কমিটির দুই সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। এ সংক্রান্ত পত্র প্রাপ্তির কথা স্বীকার করেছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ।

তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের দু’জন সাংগঠনিক সম্পাদক শিহাব আহম্মেদ জিহাদ ও আল আমিনকে

দল থেকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। রবিবার রাতে এসংক্রান্ত চিঠি পেয়েছি।

জানা গেছে, শুক্রবার বিকেলে শহরের বাজার স্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও জামতৈল হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতার বড় ভাই রুবেল আহম্মেদ বাদী হয়ে ছাত্রলীগের ৫ নেতাকর্মীর বিরুদ্ধে শনিবার রাতে সদর থানায় মামলা করেন। বহিষ্কৃতরা ওই মামলার প্রধান আসামি। বাকি আসামিরা হলেন ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয়, সাগর ও জাহিদুল ইসলাম।

প্রসঙ্গত শুক্রবার বিকেলে সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণে জেলা ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে আসার পথে ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, বিজয়কে কুপিয়ে মারাত্মক জখম ও ছাত্রলীগ নেতা শিহাব আহম্মেদ জিহাদ ও আল আমিনকে দল থেকে সাময়িক বহিষ্কার নিয়ে সোমবার বিকেল থেকে জেলা শহরে উত্তেজনা দেখা দেয়। শহরের দু’একটি স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায় বিভিন্ন মোড়ে বাড়তি পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

/টিএন/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী