উজানের ঢল ও নদীর পানি কমছে

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২০, ১১:১৫আপডেট : ৩০ জুন ২০২০, ১১:১৭

সুনামগঞ্জ

উজানের ঢল ও নদীর পানি কমে যাওয়ায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯ টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা যা, গত ২৪ ঘণ্টায় পানি উন্নয়ন বোর্ড ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করেছে। উজানে ভারতের চেরাপুঞ্জিতে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

জানা যায়, সুনামগঞ্জ শহরের নিচু এলাকা এখনও পানিতে নিমজ্জিত হয়ে আছে। নীচু এলাকার লোকজন ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্ভরপুর দোয়াবাজার, জামালগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার ৯টি উপজেলার ৬১টি ইউনিয়ন ঢলের পানিতে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলায় ১২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে ১ হাজার ১৯৪টি পরিবার আশ্রয় নিয়েছেন। বন্যাকবলিত এলাকায় ৬৬ হাজার ৮৬৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চাল, নগদ টাকা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান জানান, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। আগামী দুই তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’