পাটকল বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

যশোর প্রতিনিধি
৩০ জুন ২০২০, ২২:১৪ আপডেট : ৩০ জুন ২০২০, ২২:২০

পাটকল বন্ধের প্রতিবাদে যশোরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) বিক্ষোভ

রাষ্ট্রায়ত্ত পাটকল বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ও ট্রেড ইউনিয়ন সংঘ। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কে মানববন্ধন ও সমাবেশ করে ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলার নেতাকর্মীরা। এর কিছু সময় পর শহরে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)। 

সমাবেশ ও মিছিল থেকে সরকারের এই আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে পাটকলগুলো আধুনিকায়নের দাবি জানানো হয়।

শারীরিক দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে ট্রেড ইউনিয়ন সংঘের নেতৃবৃন্দ বলেন, পাটকল বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত নিয়ে সরকার ঠিক করেনি। এতে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার বেকার হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকা ব্যয় না করে ১২শ’ কোটি টাকা দিয়ে পাটকলগুলো আধুনিকীকরণ সময়ের দাবি।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের জীবন অচল করে অর্থনীতি সচল সম্ভব না। জাতীয় স্বার্থবিরোধী এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ।

সমাবেশে সংগঠনের সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, হাফিজুর রহমান, সমীরণ বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন।

অপরদিকে, একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)। বেলা ১২টার দিকে শহরের ভোলাট্যাংক রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন পার্টির জেলা কমিটির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, শহর কমিটির নেতা হাবিবুর রহমান মোহন, কৃষক নেতা শাহাবুদ্দিন বাটুল, যুবমৈত্রীর নেতা মাসুদুর রহমান প্রমুখ।    

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুল থেকেই শিশুদের বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
স্কুল থেকেই শিশুদের বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
সোনা জয়ের পর ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত
সোনা জয়ের পর ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
বন্দর থেকে জ্বালানির দাম, সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
বন্দর থেকে জ্বালানির দাম, সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’