নারায়ণগঞ্জে মৃত্যুবিহীন আরেকটি দিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ জুলাই ২০২০, ০১:৪৩আপডেট : ০১ জুলাই ২০২০, ০৩:৪৫

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। তবে এই সময়কালে আক্রান্ত হয়েছেন আরও ৫৭ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৪৮ জনে। এ জেলায় করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯শ’ ৬২ জন।

মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জেলা সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে আরও জানা যায়, নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৮০৭ জন, সদর উপজেলায় ১২০৮ জন, বন্দর উপজেলায় ১৮১ জন, আড়াইহাজারে ৪৮৩ জন, সোনারগাঁয়ে ৪৫৩ জন ও রূপগঞ্জে ১০১৬ জন। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬১ জন, সদর উপজেলায় ২২ জন, বন্দর উপজেলায় ৩ জন, রূপগঞ্জ উপজেলায় ১০ জন, সোনারগাঁয় উপজেলায় ১৪ জন ও আড়াইহাজার উপজেলায় ৪ জন।

জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে আরও জানা যায়, এ জেলায় এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬২ জন। এদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকায় সুস্থ হয়েছেন ১ হাজার ১০৯ জন, সদরে ৮৫৫ জন, বন্দরে ৮৫ জন, আড়াইহাজারে ৩৩৫ জন, সোনারগাঁও ২২০ জন ও রূপগঞ্জে ৩৫৮ জন সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১৮ জনের। এই পর্যন্ত এ জেলায় মোট ২৫ হাজার ১৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
সুন্দরবনের দস্যু ‘নানা ভাই বাহিনীর’ ১২ সদস্যের আত্মসমর্পণ
সুন্দরবনের দস্যু ‘নানা ভাই বাহিনীর’ ১২ সদস্যের আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার