করোনা: বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৩৬, সুস্থ ১৩১

বগুড়া প্রতিনিধি
০১ জুলাই ২০২০, ০৪:১৬আপডেট : ০১ জুলাই ২০২০, ০৪:১৭

মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া

বগুড়ায় মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ৯১ দিনে জেলায় করোনা পজিটিভ হয়েছেন, দুই হাজার ৯১৮ জন। সুস্থ হয়েছেন, ৫৭৪ জন ও মারা গেছেন, ৫২ জন।

সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮টি, টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮০টি এবং ঢাকায় ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় তিন ল্যাবের পরীক্ষায় মোট ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে ৭৩ জন, শেরপুরে ১৬ জন, গাবতলীতে ১৫ জন, সোনাতলায় ১৩ জন, শাজাহানপুরে সাতজন, ধুনটে চারজন, শিবগঞ্জে তিনজন, দুপচাঁচিয়ায় দু’জন এবং সারিয়াকান্দি, আদমদীঘি ও কাহালুতে একজন করে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন দুই হাজার ৯১৮ জন।

ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, গত ২৪ ঘন্টায় আরও ১৩১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৭৪ জন। এ জেলায় করোনাভাইরাসে মোট মারা গেছেন ৫২ জন। আইসোলেশন ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ২৯২ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের