শেরপুরে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

শেরপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২০, ০৪:৫২আপডেট : ০১ জুলাই ২০২০, ০৪:৫৪

শেরপুরে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

শেরপুরের নকলায় বাসের চাপায় এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন। তার নাম রিফাত (২৬)। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শেরপুর-নকলা মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত ময়মনসিংহের ফুলপুর উপজেলার সংচুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রিফাত শেরপুরে তার নানার বাড়ি বেড়াতে এসেছিল। সেখান থেকে মোটরসাইকেলযোগে ফুলপুর যাওয়ার পথে নকলার জালালপুর এলাকায় শেরপুরগামী বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ কুমার সরকার তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ওসি মো. আলমগীর হোসেন শাহ বলেন, এ ঘটনায় বাস এবং বাসচালক আটক আছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম