বাবার বিরুদ্ধে দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুলাই ২০২০, ১৩:২৭ আপডেট : ০১ জুলাই ২০২০, ১৩:৩০

হত্যা দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে মুকুন্দ বড়ুয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।

হত্যার শিকার দুই বোন হলো– টুকু বড়ুয়া (১৫) এবং নিশি বড়ুয়া (১০)।

মুকুন্দ লাইটারেজ জাহাজে চাকরি করতেন। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি শুরুর পর তার চাকরি চলে যায়। এরপর দুই মেয়েকে নিয়ে তিনি পটিয়ায় শ্বশুরবাড়িতে ওঠেন। পাঁচ বছর আগে মুকুন্দ বড়ুয়ার স্ত্রী মারা যান।

প্রতিবেশীরা জানিয়েছেন, মুকুন্দ খুবই রাগী ছিলেন। রাগের মাথায় দুই মেয়েকে খুন বিষপানে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। মুকুন্দ আত্মহত্যার চেষ্টা করেন বলে তারা জানান। তবে পুলিশ এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

ওসি বোরহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুন হওয়া দুই তরুণীর গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তাদের গলাটিপে মারা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মুকুন্দকে অজ্ঞান অবস্থায় পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মুকুন্দকে সন্দেহের তালিকায় রাখছি। হয়তো অভাবের কারণে কিংবা শ্বশুরবাড়িতে থাকার হতাশা থেকে হয়তো সে ঘটনাটি ঘটাতে পারে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এর সঙ্গে তৃতীয় কোনও পক্ষ জড়িত কিনা আমরা সেটিও খতিয়ে দেখছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত