বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৭ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৭

রাজধানীর উত্তরায় ‘গোজো রামেন’ নামের একটি জাপানিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রেস্টুরেন্টটির রান্নাঘরে বাসি খাবার ও পোড়া তেল পাওয়া যায়। এছাড়া ফ্রিজে লেবেল ছাড়া খাদ্যপণ্য সংরক্ষণ এবং আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যপণ্য রাখারও প্রমাণ পাওয়া গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উত্তরা ১৩ নম্বর সেক্টরের গরীবে নেওয়াজ রোডে অবস্থিত গোজো রামেনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পরিচালনা করতে দেখা যায়। রান্নাঘরে বাসি খাবার ও পোড়া তেল পাওয়া যায়। এছাড়া ফ্রিজে কোনও ধরনের লেবেল ছাড়াই খাদ্যপণ্য সংরক্ষণ করা হচ্ছিল। আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যপণ্যও সংরক্ষণ করতে দেখা যায়।

এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাধ্যতামূলক নিবন্ধন সনদ হিসেবে ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।

এসব অপরাধের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্টটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল উপস্থিত ছিল।

/এসও/এম/
সম্পর্কিত
ছাত্রকে কান ধরিয়ে ওঠবস যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
সর্বশেষ খবর
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
মোবাইল ছিনতাই করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে আটক
মোবাইল ছিনতাই করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে আটক
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত