ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাখরবা গ্রামে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বুধবার (১ জুলাই) সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।
সিভিল সার্জন জানান, বুধবার সকালে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ল্যাব থেকে করোনার ৭২টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ১৪ জনের রিপোর্ট পজিটিভ। তাদের মধ্যে চরবাখরবা গ্রামের ওই ব্যক্তিও রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত মোট ২০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিন জন।








