সুন্দরবনের খালে ভাসছে মৃত বাঘ, মারলো কারা?

মোংলা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ২৩:৩৩আপডেট : ০১ মে ২০২৪, ১০:৩০

সুন্দরবনের একটি খাল থেকে ভাসমান অবস্থায় একটি মৃত বাঘ উদ্ধার করেছেন বনরক্ষীরা। মঙ্গলবার বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এর আগে দুপুরে টহল দেওয়ার সময় জোংড়া ও মরা পশুর খালের মাঝামাঝি এলাকায় রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ ভাসতে দেখেন বনরক্ষীরা। তাদের ধারণা, আশপাশের এলাকা থেকে জোয়ারের সময় বাঘের মরদেহ ভেসে এসেছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে, কারা মেরেছে; তা নিশ্চিত হওয়া যায়নি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, ‘বাঘটি খালের পানিতে ভেসে এসেছে। দেখে মনে হলো কয়েকদিন আগে মারা গেছে। বিকালে উদ্ধার করে করমজলের বন্য প্রাণী প্রজনন ও পর্যটনকেন্দ্রে পাঠানো হয়। মৃত্যুর কারণ জানতে সেখানে ময়নাতদন্ত করা হবে।’ 

করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হবে বাঘটির। এই প্রক্রিয়া শুরু হয়েছে।’

সুন্দরবনের কনজারভেটর অফ ফরেস্ট (সিএফ) মিহির কুমার দো বলেন, ‘ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে মারা গেছে বাঘটি। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি মৃত্যুর কারণ জানার জন্য বাঘটির বয়সসহ অন্যান্য বিষয় অনুসন্ধান করবে বন বিভাগ।’

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী টাইগার পয়েন্ট এলাকার একটি খালপাড়ে শ্বাসমূলের মাঝে পড়ে থাকা একটি বাঘের মরদেহ উদ্ধার করা হয়। পুরুষ সেই বাঘের দৈর্ঘ্য ছিল ৯ ফুট। তখন বন বিভাগ বলেছিল, বার্ধক্যের কারণে মৃত্যু হয়েছিল।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের