মৌলভীবাজার করোনা ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ০৪:৪৩আপডেট : ০২ জুলাই ২০২০, ০৪:৪৫

মৌলভীবাজার

মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে পৃথক এলাকায় দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে করোনায় আক্রান্ত হয়ে রাজনগর উপজেলার খারপাড়া (ফকিরটুলা) গ্রামে এরশাদ হোসেন নামে এক ব্যক্তি এবং তারও আগে গত রবিবার পৌর শহরের শমশেরনগর সড়কের বাসিন্দা শামসুল হক করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।

রাজনগর উপজেলার নির্বাহী কর্মকতা প্রিয়াঙ্কা পাল জানান, মঙ্গলবার ৩০ জুন রাত ১১টার দিকে এরশাদ হোসেন নিজ বাড়িতে মারা যান। তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে।

তিনি আরও বলেন, বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজারের সিনিয়র সদস্য মাওলানা হিফজুর রহমান  তার জানাজা পড়ান। পরে ফাউন্ডেশনের সদস্যরা দাফন-কাফন সম্পন্ন করেন।

মৃত নিহত এরশাদ মিয়া রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর সড়কের শামসুল হকের মৃত্যু হয়েছে। তিনি নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. নাজমুল হক।

পারিবারিক সূত্রে জানা যায়, শামসুল হকের করোনা শনাক্ত হওয়ার পর মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন। রবিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে নর্থইস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।

সাধারণ মানুষের অভিযোগ, (১ জুলাই) বুধবার মৌলভীবাজার জেলায় প্রতিদিন করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০০ জনে। স্বাস্থ্যবিধি মেনে চলছে না কেউ। মার্কেটগুলোতে উপচেপড়া ভিড়। কেনাকাটার সময় গাদাগাদি করে দাঁড়াতে দেখা গেছে। যানবাহনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন চলছে। এক সিটে একাধিক যাত্রী বহন করছে। তবে জেলার ৫টি এলাকায় ঢিলেঢালাভাবে লকডাউন চলছে।

জেলা সিভিল সার্জন ডা. তাউহীদ আহমদ জানান, জেলার কুলাউড়ার তিনটি ও শ্রীমঙ্গলের দুই এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে।

প্রসঙ্গত মৌলভীবাজারে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব না থাকায় রিপোর্ট আসতে সপ্তাহ থেকে দশ দিন লেগে যাচ্ছে। এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় ৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৭ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। আরোগ্য লাভ করেছেন ২১৫ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের