দুই গণমাধ্যমকর্মীর ওপর আ.লীগ নেতার হামলার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ০৯:২৪আপডেট : ০২ জুলাই ২০২০, ০৯:২৪

সিরাজগঞ্জ পশু বিক্রির হাটে স্বাস্থ্যবিধি, সামাজিক নিরাপত্তা ও টোলের অব্যবস্থাপনা নিয়ে সরেজমিনে প্রতিবেদন করতে গিয়ে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি রিফাত রহমান ও ক্যামেরা পারসন আশরাফুল ইসলাম। মঙ্গলবার বিকালে সদর উপজেলার শালুভিটা হাটের ইজারাদার ও খোকশাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও তার লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। দুই সংবাদকর্মী আরও অভিযোগ করেন, মোবাইল ও ক্যামেরা কেড়ে নিয়ে ইজারাদারের অফিস কক্ষে তাদের আটকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করা হয়।

এ ঘটনায় রিফাত রহমান বাদী হয়ে ইজারাদার ও আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন ও একই সংগঠনের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লাসহ হাটের সঙ্গে সংশ্লিষ্ট ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। বুধবার (১ জুলাই) দুপুরে ওমর ফারুক নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, মামলার পরপরই মূল অপরাধীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

প্রেস ক্লাবের সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র হেলাল উদ্দিন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেফতার দাবি জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ‘ঘটনাটি সত্যিই দুঃখজনক।’

সদর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘এক আসামি ধরা পড়েছে। বাকিদেরও খুঁজছে পুলিশ।’

খোকশাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার মোবাইল ঘটনার পর থেকে বন্ধ রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
শেখ হাসিনার অনুপস্থিতিতে আ.লীগের নেতৃত্ব দেবেন কে
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ