মৌলভীবাজারে ইউএনওসহ আরও ৭০ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১০:৪২আপডেট : ০২ জুলাই ২০২০, ১১:২৫

প্রিয়াংকা পাল মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) একদিনে আরও ৭০ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (১ জুলাই) এ রিপোর্ট আসে বলে নিশ্চিত করেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাউহীদ আহমদ।

সিভিল সার্জন বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে সদরে ২৫ জন, রাজনগরে ৭ জন, কুলাউড়ায় ৯ জন, জুড়ীতে ৬ জন, কমলগঞ্জে ১২ জন, শ্রীমঙ্গলে ৬ জন ও বড়লেখায় ৫ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ জনে দাঁড়ালো। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১৫ জন। মৃত্যু হয়েছে ৭ জনের, আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৩১ জন।
রাজনগরের ইউএনও প্রিয়াংকা পাল বলেন, ‘আমার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তবে আমার মাঝে কোনও লক্ষণ নেই। আমি সুস্থ আছি।’
রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাশ জানান, গত ২৮ জুন ইউএনওর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠালে বুধবার রিপোর্ট পজিটিভ আসে।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের