স্বাস্থ্যকর্মীসহ আরও পাঁচ জনের করোনা পজিটিভ

নীলফামারী প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১৫:০৩আপডেট : ০২ জুলাই ২০২০, ১৫:০৮

নীলফামারী

নীলফামারীতে নতুন করে আরও পাঁচ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টায় সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া প্রাপ্ত ২৯ জুনের রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে।

করোনা পজিটিভ নতুন পাঁচ জনের মধ্যে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের জয়চণ্ডি ময়েন মাস্টার পাড়ার একজন (৬০)। জেলার সৈয়দপুর উপজেলায় দুই জনের মধ্যে নারী স্বাস্থ্যকর্মী (৩৫) ও নিয়ামতপুর মুন্সিপাড়ার এক কিশোরী (১৬)। জলঢাকা উপজেলার পাঠান পাড়া গ্রামের একজন (৪৬)। ডোমার উপজেলার চিকনমাটির একজন (৫০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪৭ জন। তাদের মধ্যে ২৫৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন একজন নারীসহ মোট ছয় জন। এছাড়াও পরীক্ষার জন্য এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ২৫৭ জনের। ২ হাজার ৯৭৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এখনো রিপোর্টের অপেক্ষাধীন ২৮৩ জন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম