যুবক হত্যার অভিযোগে ৪ নারীসহ গ্রেফতার ৫

রাজশাহী প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১৯:০৬আপডেট : ০২ জুলাই ২০২০, ১৯:০৭

রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলায় হৃদয় নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে চারজন নারীসহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে তাদের। গ্রেফতারকৃতরা হলো- সাদেক আলী, রুমিয়া, আজরিমা, কল্পনা ও রেখা।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হৃদয়ের মৃত্যুর ঘটনায় তার বাবা দিল মোহাম্মদ হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ১৫ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক।

এজাহারের বরাত দিয়ে ওসি নজরুল ইসলাম জানান, বুধবার (১ জুলাই) দুপুরে হৃদয় তার বাড়ির পাশের একটি গাছের ডাল কাটছিল। এসময় প্রতিবেশী সাদেক আলী দাবি করেন ওই গাছটি তাদের। এনিয়ে কথা কাটাকাটি শুরু হয়। সাদেক আলী তার পরিবারের সদস্যদের নিয়ে হৃদয়কে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হামলা করে। তাকে বাঁচাতে গেলে আরও কয়েকজন আহত হয়। এরপর তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হৃদয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিলো। পথেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে আনা হয়েছে।

খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মরদেহটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম