বেইলি ব্রিজ ভেঙে নেত্রকোনা-মদন যোগাযোগ বিচ্ছিন্ন

নেত্রকোনা প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১৯:০০আপডেট : ০২ জুলাই ২০২০, ১৯:১৮

বেইলি ব্রিজ ভেঙে নেত্রকোনা-মদন যোগাযোগ বিচ্ছিন্ন নেত্রকোনার মদন উপজেলার বয়রাহালা নদীর ওপর নির্মিত বেইলি সেতুর পাটাতন ধসে গেছে। এতে নেত্রকোনার সঙ্গে মদনের সব ধরনের যান চলাচল বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কের যাত্রীরা।

জানা যায়, মদন-খালিয়াজুড়ি সড়কে ১৯৯৫ সালে বয়রাহালা নদীর ওপর ওই বেইলি ব্রিজটি নির্মিত হয়। মদন- খালিয়াজুড়িসহ পাশের উপজেলা আটপাড়া এলাকার লোকজন যোগাযোগের জন্য এই সড়কটিই ব্যবহার করেন। তবে বছরে ৩/৪ বার বেইলি ব্রিজটির পাটাতন ধসে পড়ে। তখন তাৎক্ষণিকভাবে মেরামত করা হলেও কয়েকদিন যেতে না যেতেই আবারও পাটাতন ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন স্থানীয়রা।

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী মোহন মিয়া জানান, বুধবার বিকালে বয়রাহালা নদীর ওপর নির্মিত চায়না বেইলি ব্রিজটির পাটাতন ধসে পড়ে। তবে বৃহস্পতিবার সকাল থেকেই মেরামতের কাজ চলছে। সেতুটি পুরাতন হওয়ায় বছরে ৩-৪ বার এমন ঘটনা ঘটে। বৃহস্পতিবার ৩টি ডেগ ও ২টি টেনজান পরিবর্তনসহ পুরো সেতুর নাট-বল্টুর চেকিং হয়েছে।

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক জানান, সড়কের সংস্কার কাজ চলছে। আগামী ২-৩ দিন লাগবে যান চলাচল স্বাভাবিক হতে। এছাড়াও এই বেইলি ব্রিজটি ভেঙে ব্রিজ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী