পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৫, ০৯:১৫আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৯:১৯

পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ‘টেকসই বাজার অ্যাক্সেস বুটক্যাম্প-পাট খাত’ কর্মসূচির প্রথম ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় ‘শিল্প রাষ্ট্র’ শীর্ষক ওয়েবিনারটি মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৩টায় রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার অডিটরিয়ামে সরাসরি এবং জুম প্ল্যাটফর্মে অনলাইনে অনুষ্ঠিত হয়।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জেনেভার ডব্লিউটিও ইনহ্যান্সড ইন্ট্রিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) সহযোগিতায় এ আয়োজন করা হয়।

এতে আরও বলা হয়েছে, পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রফতানি সক্ষমতা বৃদ্ধি; পাট পণ্যে বৈচিত্র্য আনয়ন, টেকসই মান সংরক্ষণ, পাটপণ্যের ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিই এই কর্মসূচির লক্ষ্য। চলতি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস মেয়াদের এই কর্মসূচির আওতায় ধারাবাহিক ওয়েবিনার, ওয়ান-টু-ওয়ান মেনটরিং এবং একটি তিন দিনের সরাসরি ও ব্যবহারিক ওয়ার্কশপ অন্তর্ভুক্ত রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগ প্রধান ও ইআইএফর বাংলাদেশ ফোকাল পয়েন্ট ড. নাজনীন কাউসার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ইআইএফর প্রতিনিধিরা। বুটক্যাম্প সম্পর্কে বিস্তারিত পরিচিতি তুলে ধরেন আইটিসির প্রকল্প সমন্বয়কারী মি. ডুক ড্যাং এবং পাট খাতের বর্তমান অবস্থা নিয়ে মূল উপস্থাপনা দেন আন্তর্জাতিক ব্যবসা কৌশলবিদ টারা মুলহেয়ার। এতে পাট খাতভিত্তিক উদ্যোক্তা, রফতানিকারক, ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ১০০ জন সরাসরি এবং ১৪৫ জন অনলাইনে অংশগ্রহণ করেন।

/এসআই/আরকে/
সম্পর্কিত
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক
পাটকলের সক্ষমতা বৃদ্ধিতে সাহায়তা করছে সরকার: মন্ত্রী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী