পাট কাটতে গিয়ে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০২০, ১৩:৩৬আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৩:৩৬

জামালপুরের ইসলামপুরের বামনায় বন্যাকবলিত এলাকা (ছবি: ফোকাস বাংলা) জামালপুরের মাদারগঞ্জে পাট কাটতে গিয়ে বন্যার পানিতে ডুবে কমল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেড়াবেতাগা গ্রামের এ ঘটনা ঘটে।  

এলাকাবাসী জানান, আজ শুক্রবার সকালে বাড়ির কাছে জমির ফসলে কোমড় পানিতে পাট কাটতে যান কৃষক কমল মিয়া। এসময় বন্যার পানির স্রোতে ডুবে যান তিনি। এক পর্যায়ে সকাল ১১টার দিকে পাট খেতের কিনারায় তার মরদেহ ভেসে উঠে। তিনি ওই এলাকার দেলোয়ারের ছেলে।

জোড়খালী ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম এবং মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি