কুষ্টিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সাতশ’ ছাড়ালো

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ০৭:৪০আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৭:৫৪

করোনাভাইরাস কুষ্টিয়ায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাতশ’ ছাড়িয়েছে। শুক্রবার (৩ জুলাই) নতুন করে ৩০ জন শনাক্ত করা হয়েছেন। সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডা. নজমুল মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়ার সদর উপজেলায় ২৪ জন, দৌলতপুর উপজেলায় একজন, কুমারখালী উপজেলায় চার জন এবং ভেড়ামারা উপজেলায় একজন রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী নয় জন। এ নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৭০৮ জন কোভিড রোগী শনাক্ত হলো। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৫৯ জন। এ ছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন।

এ পর্যন্ত কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সদর উপজেলায় সাত জন, কুমারখালীতে তিন জন, দৌলতপুরে একজন এবং ভেড়ামারায় একজন রয়েছেন। সবশেষ বৃহস্পতিবার কুমারখালীর পান্টির বাসিন্দা একজন পুরুষ (৫০) রোগী মারা যান। জেলায় করোনা আক্রান্ত মৃতদের ১১ জন পুরুষ ও একজন নারী।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী