চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ বৃদ্ধার মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ২২:৪৬আপডেট : ০৪ জুলাই ২০২০, ২২:৫১

বান্দরবান

বান্দরবানে করোনাভাইরাসে আক্রান্ত হ‌য়ে চিকিৎসাধীন অবস্থায় হোসনে আরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এনিয়ে বান্দরবান জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হলো।

শনিবার (৪ জুলাই) বিকালে এই ঘটনা ঘটে।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার ৬নং ওয়া‌র্ডের নিউগুলশান এলাকার বাসিন্দা হোসনে আরা বেগম (৬৫) শুক্রবার (৩ জুলাই) করোনা পজিটিভ শনাক্ত হন। আক্রান্ত রোগী কদিন ধরেই ক‌রোনা উপসর্গ নি‌য়ে বান্দরবান হাসপাতালের পাশ্ববর্তী নার্সিং ইনস্টিটিউটের স্থাপিত করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৪ জুলাই) সকালে অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রামে রেফার্ড করেন। কিন্তু রোগীর পরিবার তাকে চট্টগ্রামে না নিলে বান্দরবান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, করোনায় আক্রান্ত হ‌য়ে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বিকালে হাসপাতালে মারা গেছেন তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী