হিলি বন্দরে এক হাজার ৬০০ টন পেঁয়াজ আমদানি

হিলি প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ১৯:১৪আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৯:২০

পেঁয়াজ খালাস করা হচ্ছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চতুর্থ দফায় ভারত থেকে এক হাজার ৬শ’ টন পেঁয়াজ আমদানি হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুর ১২টায় ভারতের নাসিক থেকে স্থলবন্দরের আমদানিকারক মেসার্স রাইয়ান ট্রেডার্স এই পেঁয়াজ আমদানি করে। হিলি রেলওয়ে স্টেশন মাস্টার রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।  

স্টেশন মাস্টার জানান, চালানটি নিয়ে ৪২টি বগি সম্বলিত ভারতীয় মালবাহী ট্রেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলপথ দিয়ে হিলি রেলস্টেশন আসে। ট্রেন থেকে পেঁয়াজ খালাস করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। নাসিক জাতের এসব পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ২১ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এর আগে মোট তিন দফায় রেলপথ দিয়ে প্রায় পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়।

মেসার্স রাইয়ান ট্রেডার্সের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লকডাউন চলার কারণে হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস আমদানি-রফতানি বন্ধ ছিল। এ অবস্থায় পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে গত ২৮ মে রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি শুরু করা হয়। এছাড়া গত ৮ জুন থেকে স্থলপথেও আমদানি-রফতানি শুরু হয়েছে।’

হিলি স্টেশন মাস্টার বলেন, ‘ভারতীয় মালবাহী ট্রেনটি ১০টি বগি ঈশ্বরদীতে রেখে ৩২টি বগি নিয়ে রবিবার দুপুরে হিলি রেলস্টেশনে পৌঁছেছে। ট্রেনটি থেকে পেঁয়াজ খালাসের কার্যক্রম চলছে। রবিবার রাতে আবার ইঞ্জিনটি গিয়ে বাকি ১০টি বগি নিয়ে সোমবার সকালে হিলি রেলস্টেশনে আসবে। খালাস শেষে ট্রেনটি দর্শনা হয়ে পুনরায় ভারতে ফিরে যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম