ভারতীয় স্ত্রীর প্রতারণা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ১৮:১৫আপডেট : ০৭ জুলাই ২০২০, ০১:১২

বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুল আহসান তালুকদার ভারতের নাগরিক তৃতীয় স্ত্রীর দায়ের করা প্রতারণার মামলায় বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুল আহসান তালুকদারকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

মনিরুলের স্ত্রী দাবি করা ওই ভারতীয় নাগরিকের নাম মলি আহসান তালুকদার। তিনি পুলিশকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে মনিরুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৩ সালে বিয়ের পূর্বে তিনি হিন্দু ধর্মত্যাগ করে মলি আহসান তালুকদার নাম ধারণ করেন। মনিরুল প্রায় সাত বছর কলকাতায় সংসার শেষে গত বছরের ২২ নভেম্বর বাংলাদেশে ফিরে আসে। ওই সময়ের মধ্যে মনিরুল তার কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর আর কলকাতা ফিরে না যাওয়ায় স্বামীর খোঁজে বাংলাদেশে এসে মলি জানতে পারেন মনিরুলের আরও দুটি বিয়ে হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে কেরানীগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম জানান, স্বামীর খোঁজে তিনবার বাংলাদেশে আসেন মলি। সর্বশেষ ১৩ মার্চ বাংলাদেশে এসে অনেক খোঁজ করার পর স্বামী মনিরুলের সন্ধান পান তিনি। পরে ঠিকানা অনুযায়ী গিয়ে দেখতে পান সেখানে তার স্ত্রী-সন্তান রয়েছেন। কিন্তু মলিকে দেখে মনিরুল অবাক হন এবং তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক অস্বীকার করেন। ওই সময়ের মধ্যে মলির কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ওই মামলায় মনিরুলকে বনশ্রী থেকে গ্রেফতার করা হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের