দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত, পুলিশসহ আহত ৩০

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ১৮:৫২আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:০৬

সংঘর্ষে আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীতে দু’দল গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বিল্লাল হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে ছয় পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অনন্ত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বিল্লাল হোসেন উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা গ্রামের মৃত মোফজ্জেল হোসেনের ছেলে।

সংঘর্ষের পর সড়কে পড়ে থাকা ইটের ভাঙা টুকরা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সান্দিয়ারা বাজারে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দু’দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। দুই পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে একজন নিহত এবং পুলিশসহ অন্তত উভয়পক্ষের ৩০ জন আহত হন।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান, গ্রামবাসীর সংঘর্ষে বিল্লাল নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে ছয় পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অনন্ত ৩০জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকল ছাপার কবলে অনুমোদিত পাঠ্যবই, রাজস্ব হারাচ্ছে সরকার
নকল ছাপার কবলে অনুমোদিত পাঠ্যবই, রাজস্ব হারাচ্ছে সরকার
ক্রিকেট মাঠে পিচও কি বদলানো যায়? জানুন ড্রপ-ইন পিচের রহস্য
ক্রিকেট মাঠে পিচও কি বদলানো যায়? জানুন ড্রপ-ইন পিচের রহস্য
এআই এলেও দর্শক ‘বাস্তব জিনিস’ দেখতে চাইবে: টম ক্রুজ
এআই এলেও দর্শক ‘বাস্তব জিনিস’ দেখতে চাইবে: টম ক্রুজ
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোন বিভাগে কেমন
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোন বিভাগে কেমন
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার