বৃত্তির টাকা করোনা তহবিলে দিলো মাগুরার অথৈ

মাগুরা প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ২২:৫২আপডেট : ০৬ জুলাই ২০২০, ২৩:০২

জেলা প্রশাসকের হাতে বৃত্তির টাকা তুলে দেয় শিক্ষার্থী অথৈ করোনা রোগীদের সহায়তায় মাগুরা জেলা প্রশাসকের কাছে শিক্ষা বৃত্তির টাকা তুলে দিয়েছে নবম শ্রেণির এক ছাত্রী আমিশা রহমান অথৈ। সোমবার (৬ জুলাই) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অথৈ বৃত্তির পাঁচ হাজার টাকা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের হাতে তুলে দেন। এসময় সেখানে সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা, মাগুরা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক শামীম খান, মেয়েটির বাবা শহরের মোল্যা পাড়ার বাসিন্দা শেখ মুক্তি রহমান, পরিবারের অপর সদস্য কলেজ শিক্ষিকা সোনিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আমিশা রহমান জানান, ছোটবেলা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে তার। সে ইচ্ছের জায়গা থেকেই শিক্ষা বৃত্তির টাকা জেলা প্রশাসকের করোনা তহবিলে জমা দিয়েছেন। অথৈ প্রাথমিক সমাপনী ও জেএসসি দুই পরীক্ষাতেই টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। পঞ্চম শ্রেণির বৃত্তি বাবদ প্রতি ৬ মাস অন্তর পাওয়া দুই হাজার ১১৮ টাকা থেকে সঞ্চিত পাঁচ হাজার টাকা সে করোনা সহায়তায় দান করে দিয়েছে। জেএসসির বৃত্তির টাকা হাতে পেলে কিছু টাকা সে একইভাবে অসহায় দরিদ্রদের জন্য ব্যয় করবে বলে জানিয়েছে। ভবিষ্যতে প্রকৌশলী হয়ে অসহায় মানুষের পাশে থাকতে চায় অথৈ।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, ‘আমিশা রহমান অথৈ তার শিক্ষা বৃত্তির টাকা করোনা তহবিলে দান করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।’ ভবিষ্যতে উচ্চ শিক্ষিত হয়ে কর্মজীবনে প্রবেশের পর অসহায় মানুষের কল্যাণে অথৈ যেন কাজ করে যায় সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি