জামালপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৮ জন

জামালপুর প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ০২:২৮আপডেট : ০৭ জুলাই ২০২০, ০২:৩১

করোনাভাইরাস (গ্রাফিক্স: রাকিব নয়ন)

সোমবার (৬ জুলাই) জামালপুরে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৬৪৯ জন। সোমবার দিবাগত রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতে জামালপুরে আরও ৮ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। এদের মধ্যে জামালপুর সদর পৌরসভার, ইকবালপুর, কাচারীপাড়া, মালগুদাম, পাথালিয়া, কলেজ রোড ও সদর উপজেলার তুলশীপুর এলাকার বাসিন্দা রয়েছে। এছাড়া অপর ১ জন সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ এলাকার বাসিন্দা।
উপজেলাভিত্তিক আক্রান্ত জামালপুর সদর ২৫১ জন, মেলান্দহ ৭৯ জন, মাদারগঞ্জ ৪২ জন, ইসলামপুর ১১৫ জন, সরিষাবাড়ী ৬৭ জন, দেওয়ানগঞ্জ ৩৬ জন এবং বকশীগঞ্জ উপজেলায় ৫৯ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৪৯ জন। তার মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৩২ জন। মারা গেছেন ৯ জন। বর্তমানে ২০১ জন প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের