হরিপুর সীমান্তে নাগর নদী থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ১৭:০৪আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৭:১০

হরিপুর সীমান্তে নাগর নদী থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত এলাকায় নাগরনদী থেকে রাজু আহম্মেদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে ওই সীমান্তের গেরুয়াডাঙ্গী এলাকায় ৩৭৯ নম্বর পিলারের কাছে নদীতে ভাসতে দেখে এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। নিহত রাজু আহম্মদ হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের রমিজ উদ্দীনের ছেলে।

৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম জানান, মৃত রাজুসহ বেশকিছু শ্রমিক পানিপথে ভারতের পাঞ্জাব এলাকায় গিয়ে ইটভাটায় কাজ করতো। গত রবিবার (৫ জুলাই) রাতে তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাড়িতে ফিরছিলো। ওইসময় ভারতের ১৪৬ কৃষানগঞ্জ বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা নাগর নদীতে ঝাঁপ দেয়। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও রাজু সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। পরে রাজুর সহকর্মী ও পরিবারের লোকজন তাকে নদীতে খোঁজ করেও পায়নি।

হরিপুর থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, লাশময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি