কালীগঞ্জে ৪ পুলিশ সদস্যসহ নতুন করে করোনা শনাক্ত ৯

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ১৮:০৮আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৮:১৪

করোনাভাইরাস ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নতুন করে চার পুলিশ সদস্যসহ নয় জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন তিনজন এবং সুস্থ হয়েছেন ৩৮ জন। মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুলতান আহমেদ।

ডা. সুলতান আহমেদ আরও জানান, মঙ্গলবার সকালে নতুন করে ২৫টি নমুনার রিপোর্ট এসেছে। যার মধ্যে নয়টি পজিটিভ, বাকি ১৬টি নেগেটিভ। নতুন করে বারোবাজার হাইওয়ে পুলিশ স্টেশনের চার পুলিশ সদস্য, কালীগঞ্জ পৌর এলাকার নিশ্চিন্তপুর, চাপালি, খয়েরতলা, ফয়লা ও দক্ষিণ আড়পাড়া গ্রামের একজন করে মোট নয় জন আক্রান্ত হয়েছেন। পুলিশ সদস্য ছাড়া বাকি পাঁচ জনকে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহফুজার রহমান জানান, মঙ্গলবার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিন জন কনস্টেবলের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের সবাইকে পুলিশ স্টেশনে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া, ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ল্যাব থেকে পাওয়া ৬০টি নমুনার রিপোর্টে নতুন ২৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ সদরের ১৩ জন, কালীগঞ্জের ৯ জন, শৈলকুপার একজন ও মহেশপুরের একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩১৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৪ জন এবং মারা গেছেন ৫ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম