নিষেধাজ্ঞা না মেনে বঙ্গোপসাগরে মাছ শিকার, ৫ জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুলাই ২০২০, ২২:৫৭আপডেট : ০৭ জুলাই ২০২০, ২৩:০৮

চট্টগ্রামে মেরিন একাডেমি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিষেধাজ্ঞা না মেনে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ৫ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরিন একাডেমি এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এবং উমর ফারুক এ জরিমানা করেন।

জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ড অভিযানে সহায়তা করেন।

এ সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ২০ মে থেকে ২৫ জুলাই সাগরে মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু এই নিষিদ্ধ সময়ে কিছু অসাধু নৌকার মালিক ও জেলে সরকারের নিষেধাজ্ঞা না মেনে চিংড়ি পোনামাছ ধরতে গিয়ে অন্যান্য সামুদ্রিক মাছের পোনাও নষ্ট করে দিচ্ছে এমন অভিযোগ পেয়ে আজ আমরা অভিযান পরিচালনা করি। সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় আজ ৫ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়

তিনি আরও বলেন, আমরা মেরিন ড্রাইভ এলাকায় গেলে খবর পেয়ে অনেক জেলে তাদের সমুদ্র তীরবর্তী পাঁতানো জাল রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে অবৈধভাবে মাছ ও বিভিন্ন মাছের পোনা নিধন করার কাজে ব্যবহৃত প্রায় ছয় হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করে ফেলা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের