নওগাঁয় ৬টি মোটরসহ চোরচক্রের ২ সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ০২:২৮আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৩:০২

নওগাঁ

সাড়ে ৫৬ হাজার টাকা মূল্যের ৬টি মোটর ও বৈদ্যুতিক তারসহ চোর চক্রের ২সদস্যকে আটক করেছে নওগাঁ জেলা ডিবি পুলিশ।

আটকরা হলেন, নওগাঁ জেলার রানীনগর উপজেলার চকাদিন নিমতলী গ্রামের মৃত খয়ের আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৩) এবং একই উপজেলার চকাদিন মোল্লাপাড়া গ্রামের মোহসীন প্রামানিকের ছেলে শাহিনুর প্রামানিক (২৪)।

এবিষয়ে বুধবার (৮ জুলাই) নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার ডিবি পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি কেএম শামসুদ্দিনের নেতৃত্বে এসআই মহসিন রেজা, মোস্তফা কামাল, এএসআই ফেরদৌস আলী, মেহেদী হাসান ফোর্সসহ গতকাল মঙ্গলবার ওই এলাকায় তাদেরকে আটক করেছে।

তাদের দেওয়া তথ্য মতে, ৫৬ হাজার ৫শ টাকা মূল্যের ৬টি হর্স মোটর ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুরাইয়া আক্তার, ডিবি পুলিশের ওসি কেএম শামসুদ্দিন প্রমুখ। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম