রাজবিলায় গুলি করে ছয় জনকে হত্যা: স্বজনদের কাছে লাশ হস্তান্তর

বান্দরবান প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ০৯:১৫আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৯:১৮

বান্দরবান সদর হাসপাতাল থেকে লাশগুলো নিয়ে যান স্বজন ও দলীয় সহকর্মীরা বান্দরবানের রাজবিলার বাঘমারায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ছয় জনের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বান্দরবান সদর হাসপাতাল থেকে লাশ নিয়ে যান স্বজন ও দলীয় সহকর্মীরা।

নিহত জেএসএস (সংস্কার) এর সভাপতি রতন তঞ্চঙ্গ্যার লাশ হস্তান্তর করা হয় তার ছেলে কৃত্তন বাবু ও স্ত্রী মিনি প্রু মারমার কাছে। খাগড়াছড়ির নেতাদের লাশ বান্দরবান জেএসএস (সংস্কার) এর জেলার সেক্রেটারি উবামং মারমার কাছে হস্তান্তর করেন বান্দরবান সদর থানার এসআই প্রণব দাশ।

বান্দরবান সদর থানার এসআই  প্রণব জানান, স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার রাজিবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএস সংস্কার এর জেলা শাখার সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা,  জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হন বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমা ও মেমানু মারমা।

এই ঘটনায় বান্দরবান সদর থানায় ২০ জন‌কে আসামি ক‌রে এক‌টি হত্যা মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় জেএসএস (সংস্কার) এর জেলার সে‌ক্রেটারি উবামং মারমা বাদী হ‌য়ে এ হত্যা মামলাটি ক‌রেন। মামলায় ১০ জ‌নের নাম উ‌ল্লেখ করে আ‌রও অজ্ঞাত ১০ জ‌নের নাম দেওয়া হ‌য়ে‌ছে।

আরও পড়ুন- 

বান্দরবানে জেএসএস’র দুই গ্রু‌পের গোলাগু‌লিতে নিহত ৬

সভাপতির বাসায় প্রতিদিন সবাই জড়ো হয় জেনেই পরিকল্পিত হামলা?

বান্দরবানে ৬ জন‌কে গু‌লি ক‌রে হত্যার ঘটনায় মামলা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম