গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ১৭:৩৮আপডেট : ১০ জুলাই ২০২০, ০১:১৭

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত মহেশপুর উপজেলার পাইলট উচ্চবিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন।

দিনব্যাপী এ ক্যাম্পে সেনাবাহিনীর সাত জন ও বেসামরিক তিন জন চিকিৎসক এই স্বাস্থ্যসেবা দেন। তারা পাঁচ শতাধিক গর্ভবতী নারীকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করেন।

ক্যাম্প পরিচালনায় ছিল ৫৫ পদাতিক ডিভিশনের জুনিয়র টাইগার্স ও ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্স। দুপুরে মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার জেনারেল এবিএম ফয়সাল বাতেন। এ সময় ২ ইস্টবেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে