পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ১৯:৩০আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৯:৩২

বিদ্যুৎস্পৃষ্ট

পঞ্চগড়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে শান্তি রানী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের অধর চন্দ্র বর্মণের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের অ্যাডভোকেট বিপুল চন্দ্রের বাড়িতে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ ছিল। সেই অবৈধ সংযোগের তার ছিঁড়ে পুকুরের পাশে পড়ে ছিল। আর শান্তি রানীর ছিল একটি ছাগল। সেই ছাগল ওই পুকুরে পড়ে যায়। ছাগলটি তুলতে পানিতে নামেন তিনি। ছাগল ওঠানোর পর সেটি ওই ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মৃত ছাগলটি উদ্ধার করতে গিয়ে ওই নারীও বিদ্যুতায়িত হয়ে পড়েন এবং সেখানেই তারও মৃত্যু হয়।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ নেওয়া অ্যাডভোকেট বিপুল চন্দ্রের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের