মদনে স্ত্রীর ছোড়া এসিডে স্বামী দগ্ধ!

নেত্রকোনা প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ২৩:৩২আপডেট : ১০ জুলাই ২০২০, ০০:২১




নেত্রকোনা
নেত্রকোনার মদনে স্ত্রীর ছুড়ে দেওয়া এসিডে স্বামীর শরীর ঝলসে যাওয়ার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। দগ্ধ সুলতান মাহমুদ (৩৩) টাঙ্গাইল জেলার মধুপুরের মৃত আব্দুস সামাদের ছেলে। দীর্ঘদিন তিনি মদন সোনালী ব্যাংক শাখায় সিনিয়ম অফিসার (ক্যাশ) পদে কর্মরত আছেন। এ ঘটনায় তার স্ত্রী নাসিমা আক্তারকে (৩৯) আটক করে বৃহস্পতিবার নেত্রকোনা কোর্ট হাজতে হাজির করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সুলতান মাহমুদ মদন সোনালী ব্যাংক শাখায় কর্মরত অবস্থায় তার স্ত্রী নাসিমা আক্তারকে নিয়ে মদন পৌরসদর এলাকায় আক্কাস মাস্টারের বাসায় ভাড়া থাকেন। পারিবারিক কলহের জেরে বুধবার রাতে স্ত্রী নাসিমা তার ওপর এসিড নিক্ষেপ করে। এ অবস্থা দেখে স্থানীয় লোকজন মদন থানায় খবর দিলে পুলিশ সুলতান মাহমুদকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো। অবস্থার অবনতি ঘটলে পরে তাকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় তার স্ত্রী নাসিমাকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার আটক নাসিমাকে নেত্রকোনার কোর্ট হাজতে পাঠায়।

মদন থানার এসআই দেবাশীষ চন্দ্র দত্ত জানান, খবর পেয়ে সুলতান মাহমুদকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে তার স্ত্রী নাসিমাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে নেত্রকোনা কোর্ট হাজতে পাঠানো হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি