নলডাঙ্গায় বাঁশচাপায় ট্রলি হেলপারের মৃত্যু

নাটোর প্রতিনিধি
১০ জুলাই ২০২০, ২২:৪৭আপডেট : ১০ জুলাই ২০২০, ২২:৫৬

বাঁশচাপায় ট্রলির হেলপার নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়ায় বাঁশের চাপায় এক ট্রলি হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম জনি (২২)। সে একই উপজেলার সেনভাগ লক্ষিকোল এলাকার আবুল খায়ের মণ্ডল ডলারের ছেলে।

নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

চকপাড়া এলাকার বাসিন্দা লিটন জানান, একটি ট্রলিতে বাঁশ নিয়ে চালক-হেলপার মাধনগরে যাচ্ছিলেন। পথে ওই স্থানের ভাঙা রাস্তায় ট্রলিটি উল্টে যায়। এতে বাঁশের চাপায় জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সদর হাসপাতালে নেওয়ার পথে জনির মৃত্যু হয়।

ওসি নজরুল ইসলাম আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ইউডি মামলার প্রস্তুতি চলছে।

/আরআইজে/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম