রাজশাহীর সড়কে ঝরে গেলো ৩ প্রাণ

রাজশাহী প্রতিনিধি
১০ জুলাই ২০২০, ২৩:০০আপডেট : ১০ জুলাই ২০২০, ২৩:১৪

রাজশাহীর সড়কে ঝরে গেলো ৩ প্রাণ
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন মোট ছয় জন। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজশাহীতে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও চার জন যাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে নগরীর আলিফ লাম মীম ভাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার জানান, রাজশাহী-নওগাঁ মহাসড়কে নওদাপাড়া থেকে অটোরিকশা ও বাস শহরের দিকে যাচ্ছিলো। বাসটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। তাৎক্ষণিক দুই জন মারা যান। এদের মধ্যে একজন নারী রয়েছেন। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত চার জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহীর সড়কে ঝরে গেলো ৩ প্রাণ অন্যদিকে রাজশাহীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কাওসার আলী (২২) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার আলীমগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আলী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার আবদুল বারীর ছেলে। দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। এরা হলেন, মঈন (২৫) এবং নাজিম (২৮)। তাদের বাড়িও একই এলাকায়।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালে ইটবোঝাই ওই ট্রলিটি রাজশাহী অভিমুখে যাচ্ছিলো। অন্যদিকে রাজশাহী ছেড়ে যাচ্ছিলো চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস। পথে আলীমগঞ্জ এলাকায় ওই বাসের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলিচালক কাওসার আলী মারা যায়। পরে স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাসটি এখন পুলিশের হেফাজতে রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম