দলিত পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২০, ০০:১৭আপডেট : ১২ জুলাই ২০২০, ০০:২৪

দলিত পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষার দাবি করোনাকালে দলিত পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)। শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি মনি রানী দাস বলেন, দেশের দলিত পরিচ্ছন্নতা কর্মীদের বসবাসের জায়গা খুবই সংকীর্ণ। ফলে দলিতদের করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কা বেশি। একজন আক্রান্ত হলে পুরো কলোনি বা ওই এলাকা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। আইসোলেশনে থাকবার মতো পর্যাপ্ত জায়গা নেই দলিত কলোনিগুলোতে। ফলে, আমরা মূলত অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় বেশি ঝুঁকিতে আছি।

তিনি দাবি করেন, দেশে সিটি করপোরেশন ও পৌরসভাসহ হাসপাতালগুলোতে কর্মরত দলিত পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও রেশন নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিডিইআরএমের উপদেষ্টা জাকির হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব প্রমুখ।

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের