বিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হিলি প্রতিনিধি
১৩ জুলাই ২০২০, ০৬:১১আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৬:১৩

পানিতে ডুবে গেছে শিশু

দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে নাহিয়ান আহম্মেদ লিমন নামের দুইবছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের চকানদেব গ্রামে নিজ পাড়ির পাশে নিচু জমির পানিতে ডুবে ওই শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু নাহিয়ান আহম্মেদ লিমন ওই এলাকার মোশারফ হোসেনের ছেলে।

বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, মোশারফের বাড়ির পাশের নিচু জমিগুলো কয়েকদিনের টানা বৃষ্টিতে ভরে ওঠে। আজ রবিবার দুপুরে শিশুটির মা বাড়িতে গোসল করছিল। এ সময় শিশুটি বাড়ির উঠানের সামনে খেলা করছিল, খেলতে খেলতে সকলের অগোচরে সে বাড়ির বাইরে চলে যায়। গোসল শেষে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা আশে পাশে খোঁজাখুজির পর বাড়ির পাশের জমিতে হাঁটু সমান পানিতে পড়ে থাকতে দেখে। সাথে সাথে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জমান মনির বাংলা ট্রিবিউনকে বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম