চেঙ্গী নদীর স্রোতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ১৯:৫৬আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৯:৫৬

খাগড়াছড়ি

পানছড়ির চেঙ্গী নদী পার হতে গিয়ে তলিয়ে যাওয়া কৃষ্ণ প্রসাদ চাকমার লাশ পাওয়া গেছে মহালছড়িতে। এর আগে, ১২ জুলাই সাঁতার কেটে নদী পার হওয়ার সময় স্রোতে তলিয়ে যান তিনি।

পানছড়ি থানা সূত্রে এই তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, ১২ জুলাই পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের উগলছড়ি গ্রামের মৃত প্রফুল্ল চাকমার ছেলে কৃষ্ণ প্রসাধ চাকমা সাঁতার কেটে নদী পার হয়ে কুড়াদিয়া ছড়া বাজারে আসার সময় খরস্রোতা নদীর পানিতে তলিয়ে যায়। আত্মীয়-স্বজনরা অনেক খুঁজেও তাকে না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফেরে। ১৪ জুলাই বিকালে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পঁচাই কারবারি নামক স্থানে নদী থেকে একটি লাশ উদ্ধার হলে খবরটি ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ নদী থেকে মৃতদেহ উদ্ধার করে। কৃষ্ণ প্রসাধ চাকমার আত্মীয়-স্বজন পানছড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি শনাক্ত করেছে।

পানছড়ি থানা ওসি মো.দুলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সব প্রক্রিয়া শেষ করে লাশ এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী