আশুগঞ্জে মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, জেলে নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ২১:৪২আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:৩৫

ট্রলার ডুবি

মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে হোসেন মিয়া (৫৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরসোনারম পুরে এ নৌ-দুর্ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার তালশহর গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোর থেকে চরসোনারাম পুর এলাকার মেঘনা নদীতে মাছ ধরছিলেন আশুগঞ্জ তালশহর গ্রামের হোসেন মিয়াসহ তিন জেলে। সকালে তাদের ট্রলারটি তীরে ফেরার সময় নদীতে নোঙ্গর করে রাখা একটি কার্গো ভেসেলের সঙ্গে ধাক্কা লেগে উল্টে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা তিন জেলের মধ্যে দুইজন সাঁতার কেটে তীরে আসতে সক্ষম হলেও নদীতে তীব্র স্রোতের কারণে হোসেন মিয়া (৫৫) তলিয়ে যান।

খবর পেয়ে ভৈরব নৌ-পুলিশের একটি ডুবুরিদল এবং আশুগঞ্জ থানা পুলিশের একটি দল যৌথভাবে সকাল থেকে নিখোঁজ জেলে হোসেন মিয়ার সন্ধানে নদীতে তল্লাশি অভিযান শুরু করছেন। তবে এখনও তার সন্ধান পাওয়া যায়নি।

মাছ ধরার ট্রলারডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি বলেন, নিখোঁজ জেলের সন্ধানে নৌ-পুলিশের ডুবরিদল নদীতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। ভরা বর্ষা মৌসুমে মেঘনা নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযানে কিছুটা সমস্যা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে