চমেকে ছাত্রলীগের দু'পক্ষে সংঘর্ষের ঘটনায় একপক্ষের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুলাই ২০২০, ০৩:২৮আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৩:৩১

চমেক

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে চমেক ছাত্রলীগের সদস্য খোরশেদুল ইসলাম বাদী হয়ে পাঁচলাইশ থানায় সোমবার রাতে মামলাটি দায়ের করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় চমেক হাসপাতাল ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ছাত্র সংসদের ভিপি, জিএস এজিএস, ইন্টার্ন ডক্টর অ্যাসোশিয়নের আহ্বায়ক, সচিব, ছাত্র সংসদের বেশ কয়েক জন নেতাসহ মোট ১৬ জনকে নাম উল্লেখ পূর্বক আসামি করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে রবিবার (১২ জুলাই) সকালে সাড়ে ১০ টার দিকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতাল পরিচালকের নিকট হাই ফ্লু ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করে ফিরে আসার সময় পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

দুই পক্ষের একটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী। অন্যপক্ষ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। মামলার আসামিরা সবাই আ জ ম নাছির উদ্দিনের অনুসারী বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

আবুল কাশেম ভূইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, 'চমেকে সংঘর্ষের ঘটনায় সোমবার রাতে খোরশেদুল ইসলাম নামে একজন বাদী হয়ে মামলা করেছেন। এজাহারে তিনি ১৬ জনের নাম উল্লেখ করেছেন এবং অজ্ঞাত আরও ২০জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা তার অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী