অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা: নারী-শিশুসহ ১৬ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ জুলাই ২০২০, ০৭:২৪ আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৭:২৬

ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ শিশু, ৪ নারী এবং ১১ পুরুষসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে পলিয়ানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান জানান, সোমবার রাতে পলিয়ানপুর গ্রামের হঠাৎপাড়া এলাকা থেকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

এর মধ্যে  জাকির খান, হাসান ফরাজি, মো. হাফিজ, মিলন হাওলাদার, শাহ আলম হাওলাদার, মারুফ হাওলাদার, রফিকুল ইসলাম, রুবেল, মানজারুল, আসাদ,রাসেল খান, মুন্না হাওলাদারসহ কয়েকজন নারী ও শিশুকে আটক করা হয়। তাদের অধিকাংশের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরণখোলা ও পিরোজপুর এলাকায়।

তারা কেন ভারতে যাচ্ছিল তার কারণ জানা যায়নি। তবে মানবপাচার চেষ্টা চলছিল বলে ধারণা করছে বিজিবি।

আটক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মঙ্গলবার মামলা দায়ের করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
চার জেলায় নতুন জেলা প্রশাসক
চার জেলায় নতুন জেলা প্রশাসক
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ