ঝিনাইদহে সরকারি জাকাত ফান্ডের চেক বিতরণ ইসলামিক ফাউন্ডেশনের

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ জুলাই ২০২০, ১৯:৩৭আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৯:৪৫

  ঝিনাইদহে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের চেক বিতরণ করেন জেলা প্রশাসক

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে সরকারি জাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খান মো. আব্দুল্লা আল মামুন ও  ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুবকর ছিদ্দিক।

২০১৯-২০২০ অর্থ বছরের সরকারি জাকাত ফান্ডে আদায়কৃত ২য় কিস্তির টাকা ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় ৬৭ জন দুস্থ অসহায় ব্যক্তিদের জাকাতের নির্ধারিত খাতে পুর্নবাসনের জন্য ২ লাখ ৬৩ হাজার টাকার চেক দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি এই মহামারি করোনাকালে দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার জন্য সকল বিত্তবানদের অনুরোধ করেন এবং তাদের জাকাতের একটি অংশ সরকারি জাকাত ফান্ডে প্রদানের জন্যেও উদাত্ত আহ্বান জানান।

মহামারি করোনায় যেসব ব্যক্তি মারা গেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা এবং করোনায় আক্রান্তদের সুস্থতা কামনাসহ দেশ ও জাতির কল্যাণ প্রত্যাশা করে বিশেষ দোয়া করেন মাস্টার ট্রেইনার মাওলানা মো. আবদুল্লাহ আল মামুন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের